উখিয়ার কোটবাজার স্টেশনে দুই সিএনজিকে জরিমানা
Wednesday, February 11, 2026
কক্সটিভি প্রতিবেদক:::
কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি সিএনজি অটোরিকশাকে জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা। জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরোপিত সরকারি বিধি-নিষেধ অমান্য করায় দুই সিএনজি চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া সড়কে অনিয়ম, লাইসেন্স সংক্রান্ত জটিলতা এবং যত্রতত্র পার্কিংয়ের অভিযোগও ছিল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি সিএনজিকে নির্ধারিত পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা জানান, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



