নিজস্ব প্রতিবেদক, কক্সটিভি::
রামু উপজেলার কচ্ছপিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবাসহ খালেদা বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫।
বুধবার বিকেলে কচ্ছপিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির এই অভিযান চলাকালে পালানোর চেষ্টাকালে খালেদা বেগমকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জমির পাশে বাঁশের সাঁকো সংলগ্ন নালার পানির নিচ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।



