কক্সটিভি প্রতিবেদন::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের উখিয়ার দারোগা বাজারের প্রধান পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদ্যাপনের বিষয়ে খোঁজখবর নেন তিনি।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।



