বাংলাবাজার থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ যুবকের সাথে কাজের মেয়ে উধাও

বিশেষ প্রতিবেদক :: কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকার একটি বাসা থেকে দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ১০ হাজার টাকা নিয়ে যুবক যুবতী উধাও হয়ে গেছে। রোববার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সদর মডেল থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন ভুক্তভোগী মর্জিনা আক্তার। বাদী এজাহারে উল্লেখ করেন, আসমাউল হুসনা নামে ওই গৃহ পরিচারিকা দীর্ঘদিন তাদের বাড়িতে কাজ করে আসছিলেন। এরিমধ্যে নাহিম নামে টেকনাফের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সে। পরবর্তীতে প্রেমিকের প্ররোচনায় মর্জিনার বাড়িতে কেউ না থাকার সুযোগে দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় আসমা। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নেয়ার পরও তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। অন্যদিকে টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মার্কিন শানের পুত্র নাহিমও পলাতক থাকায় পরিবারের পক্ষ থেকেও কোন তথ্য পাওয়া যাচ্ছে না। ভুক্তভোগীরা জানায়, কোনো ব্যক্তি আসমাউল হুসনা ও নাহিমকে কোথাও দেখে থাকলে কিংবা তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বর: ০১৮৩৭-১৭৫৩১৭