টেকনাফ প্রতিনিধি:::
টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পরামর্শে ও সার্বিক সহযোগিতায় গ্রীষ্মকালীন মাচায় তরমুজ চাষ করছেন চাষিরা।বাজারে এই তরমুজের ভালো চাহিদা থাকায় লাভের মুখ দেখছেন তাঁরা ।
উপজেলার বাহারছড়া ইউনিয়নের তরমুজ চাষি মোস্তাক জানান, উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে ও উপসহকারী কৃষি কর্মকর্তার সার্বিক সহযোগিতায় এক একর জমিতে মাচায় গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে আর্থিক ভাবে লাভবান হয়েছেন তিনি। ফলে অন্য চাষিরা ও গ্রীষ্মকালীন তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, আগ্রহী গ্রীষ্মকালীন তরমুজ চাষিদের বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে।



