কক্সটিভি ডেস্ক ::
এবং বাস্তবসম্মত পরিকল্পনা করা জরুরি।
হাওয়েসের মতে, পরিবর্তনের পক্ষে কার্যকর ব্যবস্থা না থাকলে ভালো উদ্দেশ্যও ব্যর্থ হতে পারে। তাই ক্ষমা প্রার্থনার শেষ ধাপটি শুধু প্রতিশ্রুতি নয়, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যবস্থা তৈরি করা।
ভাঙা সম্পর্কও কি নতুনভাবে গড়ে উঠতে পারে?
জাপানি শিল্পধারণা ‘কিনৎসুকুরোই’-এর উদাহরণ দিয়ে হাওয়েস সম্পর্ক মেরামতের বিষয়টি ব্যাখ্যা করেছেন। এ পদ্ধতিতে ভাঙা মাটির পাত্রের ফাটল সোনালি উপাদান দিয়ে জোড়া লাগানো হয়। ফলে ভাঙনের চিহ্ন পুরোপুরি আড়াল না হয়ে নতুন সৌন্দর্যের অংশ হয়ে ওঠে।
সম্পর্কের ক্ষেত্রেও আঘাত বা ভুলের স্মৃতি থেকে যেতে পারে। কিন্তু সেই ক্ষত কীভাবে মেরামত করা হচ্ছে, তা সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দুজন মানুষ যখন নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন, ক্ষতির দায় স্বীকার করেন এবং সম্পর্ক ঠিক করার জন্য একসঙ্গে কাজ করেন, তখন তাঁদের মধ্যে নতুন ধরনের বোঝাপড়া তৈরি হতে পারে। অতীতের ভুল তখন শুধু কষ্টের স্মৃতি হয়ে না থেকে সম্পর্ককে আরও ভালোভাবে বোঝার উপলক্ষও হতে পারে।
ক্ষমা গ্রহণের ক্ষেত্রেও তাড়াহুড়া নয়
শুধু ক্ষমা চাওয়াই নয়, ক্ষমা গ্রহণের ক্ষেত্রেও সময় নেওয়া গুরুত্বপূর্ণ। অনেক সময় সম্পর্ক ঠিক হয়ে যাক— এই আশায় মানুষ নিজের কষ্ট পুরোপুরি প্রকাশ করার আগেই ক্ষমা করে দেন। এতে সমস্যার প্রকৃত কারণ অমীমাংসিত থেকে যেতে পারে।
হাওয়েসের পরামর্শ, কষ্ট পাওয়া ব্যক্তির নিজের অনুভূতি বোঝা এবং প্রকাশ করার জন্য প্রয়োজনীয় সময় নেওয়া উচিত। তাৎক্ষণিকভাবে কথা বলতে প্রস্তুত না থাকলে পরে আলোচনা করার সময় নির্ধারণ করা যেতে পারে।
ক্ষমা গ্রহণ মানেই সবকিছু সঙ্গে সঙ্গে স্বাভাবিক করে ফেলতে হবে—এমন নয়। সম্পর্কের ক্ষত কতটা গভীর, কী ঘটেছে এবং ভবিষ্যতে কী পরিবর্তন প্রয়োজন, তা বোঝার সুযোগ থাকা জরুরি।
হাওয়েসের মতে, আন্তরিকতা ছাড়া ক্ষমা চাওয়ার কোনো অর্থ নেই। শুধু পরিস্থিতি সামাল দিতে কিংবা অন্য ব্যক্তিকে শান্ত করতে এমন কথা বলা উচিত নয়, যা নিজের বিশ্বাস বা উপলব্ধির সঙ্গে মেলে না।
আবার কেউ যদি স্পষ্টভাবে সম্পর্কের যোগাযোগ বন্ধ করে দেন বা ওই ঘটনা নিয়ে আর কথা বলতে নিষেধ করেন, তাহলে তাঁর সিদ্ধান্তকে সম্মান করা প্রয়োজন। ক্ষমা চাওয়ার ইচ্ছা থাকলেও অপর ব্যক্তির সীমারেখা অমান্য করা ঠিক নয়।
সরাসরি ক্ষমা চাওয়ার সুযোগ না থাকলেও নিজের আচরণ নিয়ে ভাবা, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যতে একই ক্ষতি না করার চেষ্টা করা সম্ভব।



