রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুর তেমুহুনি এলাকার সাইকেল মেকানিক রহিমের ১০ বছর বয়সী শিশু সন্তান ইলহাম এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রামু থানা ভবনের ঠিক পেছনের একটি সুপারি বাগানে কে বা কারা শিশুটিকে ডেকে নিয়ে মাথায় নৃসংসভাবে আঘাত করে ফেলে রেখে চলে যায়।
আঘাত এতটাই মারাত্মক ছিল যে, ইলহামের মাথার খুলি ফেটে মগজ বের হয়ে গেছে। রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সে হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছে।
কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির অবস্থা মারাত্মক আশঙ্কাজনক। দ্রুত সময়ের মধ্যে যদি তার স্মৃতিশক্তি ও জ্ঞান ফিরে না আসে, তবে জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় স্থানান্তর করতে হবে। কিন্তু ঢাকায় নিয়ে গিয়ে এই জটিল অপারেশন ও চিকিৎসার বিপুল খরচ বহন করা একজন সাধারণ সাইকেল মেকানিক বাবার পক্ষে একেবারেই অসম্ভব।
সন্তানের রক্তাক্ত শরীর আর করুণ পরিণতি দেখে দিশেহারা হয়ে পড়েছেন হতদরিদ্র বাবা-মা।
এমন বাস্তবতায় একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে এখন অনেক অর্থের প্রয়োজন। সমাজের দানশীল ও মানবিক হৃদয়ের মানুষদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার বিনীত অনুরোধ জানিয়েছেন তার পরিবার।
সাহায্য পাঠানোর মাধ্যম:
বিকাশ (Personal): 01830035412
সামান্য আর্থিক সহযোগিতা বা একটি শেয়ার হয়তো বাঁচিয়ে দিতে পারে ১০ বছরের ফুটফুটে এই শিশুটির প্রাণ। আসুন, এই বিপদে অসহায় পরিবারটির পাশে দাঁড়াই।



