সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার
Saturday, January 31, 2026
সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। যা আগামীকাল ১লা ফেব্রুয়ারী (রবিবার) থেকে কার্যকর হবে। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা ও অকটেন ১২২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১২০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১২ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।



