উখিয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন সরোয়ার জাহান চৌধুরী



শফিউল শাহীন, কক্সটিভি::

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৬-এর উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।

পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও পরীক্ষা পরিচালনার কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষক ও আয়োজকদের সঙ্গে পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার পাশাপাশি মেধা ও যোগ্যতার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।