সাংবাদিক আহসান সুমনের ছোট ভাই আবদুল্লাহ'র মৃত্যুবার্ষিকী আজ

সংবাদ বিজ্ঞপ্তি :: স্যাটেলাইট চ্যানেল এস এ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও কক্সটিভি'র প্রধান সম্পাদক আহসান সুমনের ছোট ভাই আবদুল্লাহ আল মামুনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি পালনে মঙ্গলবার সকাল থেকে উখিয়ার কোটবাজার পশ্চিম রত্নাস্থ গ্রামের বাড়িতে খতমে কোরআন, খতমে তাহলিল, দোয়া এবং মিলাদ মাহফিল ও কবর জেয়ারতসহ নানা আয়োজন করা হয়। ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারী ভোরে বাংলাদেশ বিমানবাহিনীতে কর্মরত অবস্থায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ব্রেইন ষ্ট্রোক করলে আবদুল্লাহকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২৪ বছর। পরে গ্রামের বাড়ি উখিয়ার খোন্দকার পাড়া দরগামুরা কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম আবদুল্লাহ আল মামুন উখিয়া উপজেলার কোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সহকারী ইমাম মৌলভী বদিউল আলম ও মমতাজ বেগমের মেঝ সন্তান। এদিকে মরহুম আবদুল্লাহ'র আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তার শোকাহত পরিবারের সদস্যরা। প্রসঙ্গত: মরহুম আবদুল্লাহ কক্সটিভি'র ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক শফিউল শাহীনের মেঝ ভাই।