টেকনাফ পুলিশের সাড়াঁশি অভিযান: অপহৃত কিশোর উদ্ধার, গ্রেফতার ৪
Saturday, February 14, 2026
নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়নে পুলিশের বিশেষ সাড়াঁশি অভিযানে অপহৃত এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্র জানায়, সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরগাহছড়া এলাকার একটি বসতবাড়ি থেকে অপহৃত জুবায়ের (১৭)–কে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সে উখিয়া উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃতরা হলেন—দরগাহছড়া এলাকার নুরুল ইসলাম (৫০), আব্দুল্লাহ (২৫), ছিদ্দিক আহমদ (৫৪) এবং বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হামিদ উল্লাহ (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্তদের আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় স্বস্তি ফিরে এসেছে এবং অপহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।



