কোটবাজারে এসকে কেবল টিভি নেটওয়ার্কৈর অফিসে আগুন
Sunday, February 22, 2026
শফিউল শাহীন, কক্সটিভি ::
কক্সবাজারের উখিয়ার জনবহুল ও ব্যস্ততম বাণিজ্যিক এলাকা কোটবাজার কাঁচা বাজারের সামনে আজ সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে মোহাম্মদ ছৈয়দের প্রতিষ্ঠান “এসকে কেবল টিভি নেটওয়ার্ক”–এর অফিস পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুনের উৎপত্তিস্থল নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করতে সক্ষম হয়।
তবে ততক্ষণে অফিসের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ সরঞ্জাম, আসবাবপত্র ও নেটওয়ার্ক যন্ত্রপাতিসহ প্রায় ১১ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিক ছৈয়দ আলমের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।



