উখিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান: এনসিপির
Saturday, February 14, 2026
নিজস্ব প্রতিবেদক, আর. জে রাফি::
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উখিয়া উপজেলা শাখা দেশব্যাপী নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন এলাকায় প্রতিপক্ষের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে হুমকি, বাসাবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও অশালীন আচরণ গণতান্ত্রিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি।
এনসিপি সকল রাজনৈতিক পক্ষের প্রতি সহনশীল, দায়িত্বশীল ও গঠনমূলক আচরণের আহ্বান জানিয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতি সকলকে নিয়ে দেশ পরিচালনায় সহমতবদ্ধ হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।



