মাহে রমজানের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ হিজবুল্লাহ (হিমু)
Thursday, February 19, 2026
কক্সটিভি প্রতিবেদক::
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রত্না পালং ৭ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ হিজবুল্লাহ (হিমু) পবিত্র মাহে রমজান উপলক্ষে ওয়ার্ডবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার মাস। এই মাস আমাদেরকে মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, “আসুন আমরা সবাই পবিত্র রমজানের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করি এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য একসাথে কাজ করি।”
মোহাম্মদ হিজবুল্লাহ (হিমু) ওয়ার্ডবাসীর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।



