ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে রামুতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠিত

রামু প্রতিনিধি:; গতকাল ০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ (সোমবার) উপজেলা নির্বাচন অফিস, রামু, কক্সবাজার-এর আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিং সভায় নির্বাচন পরিচালনা পদ্ধতি, নির্বাচন আচরণবিধি, ভোটগ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ আঃ মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান এবং জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ আজিজ। ব্রিফিং শেষে অতিথিবৃন্দ রামু উপজেলাধীন কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।