প্রথম চান্সেই ‘আইনজীবী’ হলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃতি ছাত্রী সুফিয়া কলি (কাজল)

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষার চূড়ান্ত ফলাফলে প্রথম চান্সেই ‘আইনজীবী’ হলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃতি ছাত্রী সুফিয়া কলি (কাজল)। তিনি মহেশখালী পৌরসভার পুটিবিলা মোবারক আলী পাড়ার মরহুম গোলাম বারীর মেয়ে। সুফিয়া কলি (কাজল) Cox's Bazar International University থেকে আইন বিষয়ে LL.B ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেট তালিকাভুক্তির পরীক্ষায় অংশ নিয়ে প্রথম চান্সেই উত্তীর্ণ হয়ে এডভোকেট হওয়ার গৌরব অর্জন করেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার জেলা সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেনের বড় বোন। তাঁর এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর মতে, মহেশখালীর একজন মেয়ের এই অর্জন স্থানীয় নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। পরিবারের পক্ষ থেকে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।