হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান
Friday, March 06, 2026
হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি খোলা থাকবে। তবে জায়নবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যেকোনো জাহাজ প্রণালি অতিক্রম করলে তা তাদের লক্ষ্য হবে।
শুক্রবার (৬ মার্চ) এ খবর প্রকাশ করেছে আলজাজিরা।
ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, আমরা হরমুজ প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক কোনো জাহাজকে বাধা দেব না। তবে নিজেদের নিরাপত্তার দায়িত্ব জাহাজ কর্তৃপক্ষের।
তিনি আরও বলেন, চলমান সংঘাতের কারণে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে নৌ চলাচল কিছুটা হ্রাস পেয়েছে।
তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যদি জায়নবাদী ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করে, আমরা ওই জাহাজে আক্রমণ করব।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। মারণাস্ত্রের হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র শনাক্তের ঘোষণা দেওয়ার পর শুক্রবার তেল আবিবে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।



