এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন

পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটে বিক্ষোভ চলাকালে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে মার্কিন মেরিন সেনারা। এই ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। সংস্থাটির প্রতিবেদনে দুইজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, মেরিনরা বিক্ষোভকারীদের দিকে গুলি ছুড়েছিল। তবে তা স্পষ্ট নয় যে, ওই গুলি কারো উপর আঘাত করেছে বা হত্যা করেছে কিনা।