কুতুপালং বাজারে উচ্ছেদ অভিযান: যানজট নিরসনে কিছুটা স্বস্তি, তবে শৃঙ্খলা টিকিয়ে রাখাই এখন চ্যালেঞ্জ
Monday, April 27, 2026
কক্সটিভি প্রতিবেদক::
উখিয়ার কুতুপালং বাজারে দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ নিরসনে পরিচালিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের পর কিছুটা স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে। তবে একই সঙ্গে সামনে এসেছে শৃঙ্খলা টিকিয়ে রাখার কঠিন চ্যালেঞ্জ।
২৭ এপ্রিল (সোমবার) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে রাস্তার দুইপাশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা এবং সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। উপস্থিত ছিলেন উখিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, স্কাউট, বাজার কমিটি ও স্থানীয়রা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, শুধু উচ্ছেদ নয়, নিয়মিত মনিটরিং ও সকলের দায়িত্বশীল ভূমিকা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।



