উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ২২ দিন ধরে নিখোঁজ কিশোর
Tuesday, April 28, 2026
কক্সটিভি প্রতিবেদক::
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে রিজুয়ান নামের এক কিশোর গত ২২ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
নিখোঁজ রিজুয়ান মো. আলমের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত ২২ দিন আগে সে ক্যাম্প এলাকা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ কিশোরের মা রেহানা জানান, ছেলেকে ফিরে পেতে তিনি সবার সহযোগিতা কামনা করছেন। কোনো হৃদয়বান ব্যক্তি রিজুয়ানের সন্ধান পেয়ে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।
যোগাযোগ নম্বর: 01874414840 / 01834374794
পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।



