কক্সবাজারের এডিসি ইমরান হোসাইন সজীবকে বান্দরবানে বদলী
Thursday, May 07, 2026
ভূমি অধিগ্রহণের অর্থ ছাড়ে ঘুষ দাবির অভিযোগে বদলী হওয়া এডিসি ইমরান হোসাইন সজীবসহ কক্সবাজার জেলা প্রশাসনের ৪জনের বিরুদ্ধে কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ মো. আবদুর রহিম এর আদালতে গত ২১ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান হোসাইন সজীব (১৭৮১৪) কে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে বদলী করা হয়েছে। বুধবার (৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো: ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের এডিসি ইমরান হোসাইন সজীব সহ একই পদমর্যাদার ৩ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলা প্রশাসনে এডিসি পদে পদায়ন করা হয়।
পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১৩ মে’র মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলীকৃত নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায়, আগামী ১৩ মে অপরাহ্নে তাঁরা বর্তমান নিজ নিজ কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত/স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।স্বাস্থ্য টিপস
প্রসঙ্গত, ভূমি অধিগ্রহণের অর্থ ছাড়ে ঘুষ দাবির অভিযোগে বুধবার বদলী হওয়া এডিসি ইমরান হোসাইন সজীব, ইতিপূর্বে বদলী হওয়া সাবেক এডিসি নিজাম উদ্দিন আহমদ সহ কক্সবাজার জেলা প্রশাসনের ৪জনের বিরুদ্ধে কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ মো. আবদুর রহিম এর আদালতে গত ২১ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়েছে।



