উখিয়ায় নিজ গৃহে ফ্যানের সাথে ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা
Friday, May 01, 2026
কক্সবাজারের উখিয়া উপজেলায় নিজ গৃহে ফ্যানের সাথে ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১ মে) সকাল ৮টার পূর্বে যেকোনো সময় উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম নিধানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাশেদা বেগম (৪৩) ওই এলাকার আবুল হাসেমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টার দিকে তার স্বামী ঘরে প্রবেশ করে তাকে ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে। পরে তিনি বিষয়টি ইনানী পুলিশ ফাঁড়িতে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মুজিবুল হক জানান, ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



