ফার্মেসির আড়ালে ইয়াবা সাম্রাজ্য, ঢাকায় ইয়াবাসহ আটক উখিয়ার ডালিম

উখিয়ার হলদিয়ার পাগলির বিল এলাকার ইয়াবার ডন ডালিম ও তার সহকর্মী সহ ঢাকায় ইয়াবাসহ আটক হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো দক্ষিন কার্যালয়, সবুজবাগ সার্কেল কর্তৃক একটি বিশেষ অভিযানে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ০২(দুই) জন আসামী গ্রেফতার। উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল এলাকার কথিত ইয়াবা কারবারি ইমরান চৌধুরী ডালিম ও তার এক সহযোগীকে ঢাকায় ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।আটক ডালিম হলদিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলির বিল এলাকার আবছার প্রকাশ টুক্কুর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি উখিয়ার মরিচ্যা উত্তর স্টেশনে ‘জোবাইদা ফার্মেসি’ পরিচালনা করতেন। তবে অভিযোগ রয়েছে, ফার্মেসি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট নানা অপকর্ম চালিয়ে আসছিলেন। এলাকাবাসীর দাবি, কয়েক মাস আগে পাগলির বিল এলাকায় ১০ হাজার পিস ইয়াবা ছিনিয়ে নেওয়ার ঘটনাতেও ডালিম ও তার ভাইয়ের নাম উঠে আসে। এরপর থেকেই তারা সংঘবদ্ধভাবে ইয়াবা কারবারে জড়িয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের।