ভুয়া এনআইডি, বিপুল বিদেশি মুদ্রাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

ভুয়া এনআইডি, বিপুল বিদেশি মুদ্রাসহ রোহিঙ্গা গ্রেপ্তার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মানবপাচার, মানিলন্ডারিংয়ের মাধ্যমে অবৈধ অর্থপাচার ও সশস্ত্র গোষ্ঠীতে অর্থ জোগানের অভিযোগে মোহাম্মদ তোহা নামে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা, ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়। শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এপিবিএন এই তথ্য নিশ্চিত করেছে। এপিবিএন জানায়, বৃহস্পতিবার (১৪ মে) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় এবং সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখানো হয়। আটক মোহাম্মদ তোহা (৪৫) উখিয়ার ক্যাম্প-১ ইস্টের ডি-৫ ব্লকের বাসিন্দা