নার্সেস দিবসে উচ্চস্বরে গান; হাসপাতালে মুমূর্ষু রোগীদের কষ্ট
Tuesday, May 12, 2026
বাবুল মিয়া মাহমুদ
আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে কক্সবাজার নার্সিং ইনস্টিটিউটে উচ্চস্বরে গানবাজনা চলছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে পার্শ্ববর্তী জেলা সদর হাসপাতাল, আল ফুয়াদ, মাও শিশু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীরাসহ সাধারণ মানুষ। সরেজমিনে দেখা যায়, নার্সেস দিবস উদযাপনের নামে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজানোর ফলে হৃদরোগে আক্রান্ত রোগীরা হার্ট অ্যাটাকে মারাও যেতে পারে এমন আশংকায় ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক। তারা বলেন, যেই নার্সরা রোগীদের সেবা করে জীবন বাচাতে সহায়তা করে সেই নার্সদের এমন উশৃংখল কার্যক্রম কোনভাবেই গ্রহণ যোগ্য নয়। অনেক সচেতন মহল মনে করেন, তাদের দিবস উদযাপনের অধিকার আছে কিন্তু সাধারণ মানুষ, রোগীদের বিব্রত করে নয়। কতৃপক্ষ দ্রুত এইসব উচ্চ স্বরে গান বাজনা বন্ধ করবেন এমনটাই মনে করেন স্বাস্থ্য সচেতন মহল।



