অজু করতে গিয়ে পুকুরে ডুবে মহসিন কলেজের ছাত্রীর মৃ'ত্যু
Thursday, June 11, 2026
কক্সটিভি নিউজ ডেস্ক::
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে অজু করতে গিয়ে পুকুরে পড়ে ফাহিমা তাসলিম সাদিয়া নামে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম এর অনার্স ৩য় বর্ষের এক ছাত্রীর ম'র্মা'ন্তি'ক মৃ'ত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে বাড়ির পাশের পুকুরঘাটে অজু করতে যান সাদিয়া। এ সময় অসাবধানতাবশত পা পিছলে বা হোঁচট খেয়ে তিনি পুকুরে পড়ে যান। কিছুক্ষণ পর তার ছোট বোন পুকুরে তাকে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়।
পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলেও ততক্ষণে তার মৃত্যু হয়। নিহতের নানা মাওলানা রশিদ আহমদ জানান, সাদিয়া সাঁতার জানতেন না। ফলে পানিতে পড়ে আর উঠতে না পেরে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



