বাবা দিবস আজ: সন্তানের জীবনে বাবার অবদান স্মরণ

শফিউল শাহীন, কক্সটিভি:: আজ বিশ্ব বাবা দিবস। প্রতি বছরের জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ দিনটি বাবাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ একটি উপলক্ষ। সন্তানের জীবনে একজন বাবা শুধু অভিভাবক নন, তিনি একজন পথপ্রদর্শক, অভিভাবক ও অনুপ্রেরণার উৎস। দিবসটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাদের নিয়ে স্মৃতিচারণ, শুভেচ্ছা ও ভালোবাসার বার্তা শেয়ার করছেন অনেকে। বাবার প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশের মাধ্যমে পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হোক—এ প্রত্যাশায় পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস।