নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ি এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং এলাকার হাতির ডেরা নামক দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি এলাকায় কঙ্কালটি দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।