বৃষ্টি বেড়ে তীব্র গরম কমবে কবে, জানালো আবহাওয়া অফিস
Thursday, June 04, 2026
বৃষ্টি বেড়ে তীব্র গরম কমবে কবে, জানালো আবহাওয়া অফিস
আকাশজুড়ে মেঘের আনাগোনা থাকলেও নেই কাঙ্ক্ষিত বৃষ্টি, উল্টো ভ্যাপসা গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে জনজীবন। ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি; দিন আর রাতের তাপমাত্রা মিলেমিশে একাকার হওয়ায় শরীর ঠান্ডা হওয়ারও ফুসরত নেই। তীব্র গরমে চাতক পাখির মতো একটু বৃষ্টির অপেক্ষায় থাকা ঢাকাবাসীসহ সারা দেশের মানুষের জন্য অবশেষে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল শুক্রবার (৫ জুন) থেকেই সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে, যা ধীরে ধীরে কমিয়ে আনবে এই তপ্ত আবহাওয়ার তীব্রতা।



