মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো ছাত্রশিবির নেতার

কক্সটিভি নিউজ ডেস্ক:: সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার ২৬ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি আব্দুল্লাহ বিন জহির প্রাণ হারিয়েছেন। তিনি কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জহিরুল ইসলাম।বাংলাদেশ সংবাদ জানা গেছে, বুধবার (২৪ জুন) বিকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ রোডের ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে তার। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কুমিল্লা মেডিক্যাল সেন্টারে (টাওয়ার হাসপাতাল) তিনি মারা যান।