বিশ্বকাপের প্রাইজমানি: স্পেন পেল ৬১৫ কোটি, আর্জেন্টিনা ৪০৬ কোটি
Monday, July 20, 2026
স্পোর্টস ডেস্ক:
৪৮ দল নিয়ে আয়োজিত ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় আসরের শিরোপা জিতেছে স্পেন। ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশরা।
শিরোপা জয়ের পাশাপাশি বিপুল অঙ্কের প্রাইজমানিও ঘরে তুলেছে স্পেন। শুধু চ্যাম্পিয়ন-রানার্সআপ নয়, টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দলই পারফরম্যান্স অনুযায়ী অর্থ পুরস্কার পেয়েছে।
আসর শুরুর আগে ফিফা মোট প্রাইজমানি ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। সে অনুযায়ী এবাবে বিশ্বকাপের মোট প্রাইজমানি নির্ধারণ করা হয় ৮৭↑ ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ডলার ১২৩.১২ টাকা ধরে) প্রায় ১০ হাজার ৭২৪ টাকা।



