ইনানী মেরিন ড্রাইভে বাসে তল্লাশি: সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সটিভি প্রতিবেদক:: কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় গত ২৪ জুলাই শুক্রবার সকাল ১০ টায় কোস্ট গার্ড স্টেশন ইনানী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে আরোহণকৃত সন্দেহজনক একজন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ২২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৫ শত পিস ইয়াবাসহ আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।