টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক, বিজিবির অভিযানে

কক্সটিভির প্রতিবেদক :: টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় মদসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন— বাহারছড়া ইউনিয়নের শীলখালী গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এনায়েত আলীর ছেলে আব্দুল খালেক এবং সাবরাং ইউনিয়নের হাদুরছড়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল মনসুরের ছেলে আব্দুল আমিন (২২)। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ দেশীয় মদ উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে জব্দকৃত আলামতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।