ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’
Friday, July 10, 2026
ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রত্যন্ত দ্বীপপুঞ্জের দিকে প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’। ঝড়ের প্রভাবে ইতিমধ্যে ইশিগাকি দ্বীপে ভারী বৃষ্টিপাত ও তীব্র দমকা হাওয়া শুরু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
জাপানের আবহাওয়া দপ্তর থেকে দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে, সুপার টাইফুন বাভির প্রভাবে সংশ্লিষ্ট অঞ্চলে প্রলয়ংকরী বাতাস, মুষলধারে বৃষ্টিপাত, ভূমিধস এবং আকস্মিক বন্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এটি গত কয়েক বছরের মধ্যে ওই অঞ্চলের সবচেয়ে বিধ্বংসী ঝড়গুলোর একটি হতে পারে।
ইশিগাকি দ্বীপটি তাইওয়ানের কাছাকাছি ইয়ায়েয়ামা দ্বীপপুঞ্জে অবস্থিত হওয়ায় এটি প্রশান্ত মহাসাগর ও পূর্ব চীন সাগর থেকে আসা শক্তিশালী টাইফুনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
সূত্র: রয়টার্স।



