মহেশখালীতে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহজাহান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

আর.জে রাফি প্রতিনিধি :: কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট ২০২৬) পরিদর্শনকালে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়। এ সময় তারা হাসিমুখে করমর্দন করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। মহেশখালীর চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।