পালং স্কুলের সিনিয়র আইটি শিক্ষক আশেক উল্লাহর ছোট ভাই মাওলানা হাফেজ আতিক উল্লাহ ইন্তেকাল করেছেন, জানাজা বুধবার সকাল ১০টায়

আর.জে রাফি কক্সটিভি উখিয়া :: পালং স্কুলের সিনিয়র আইটি শিক্ষক আশেক উল্লাহর ছোট ভাই এবং সোনার পাড়ার মোহাম্মদ হোছন সাহেবের সন্তান, তরুণ উদীয়মান ওয়ায়েজ মাওলানা হাফেজ এইচ এম আতিক উল্লাহ হোসাইনী মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টা ১৩ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল ১০টায় সোনার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীকে জানাজায় উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার বিনীত অনুরোধ জানানো হয়েছে। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।