কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ
Monday, August 31, 2026
বিশেষ প্রতিবেদক :
কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীর দক্ষতা উন্নয়ন শীর্ষক দিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) আলীর জাঁহালস্থ কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আবদুল আউয়াল ও বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম চৌধুরী।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার।
বাস্তবায়ন নিদের্শিকা অনুসারে শিশুর সেবা পরিকল্পনা ও শিশু আইন ২০১৩ অনুযায়ী শিশুর বিকল্প পরিচর্যা বিষয়ে সেশন পরিচালনা করেন সমন্বিত শিশু পুনবার্সন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার।
সরকারি কর্মচারি শৃঙ্খলা ও আপীল বিধিমালা-২০১৮ বিষয়ে সেশন পরিচালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আবদুল আউয়াল এবং শিশু আইন ২০১৩ এর আলোকে শিশুর প্রাতিষ্ঠানিক পরিচর্যা এবং কর্মকর্তা-কর্মচারির করণীয় ও বর্জনীয় বিষয়ে সেশন পরিচালনা করেন উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ । প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি মোহাম্মদ শাহী নেওয়াজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারি। সুবিধাবঞ্চিত,বিপন্ন,পথ শিশুদের আশ্রয় প্রদান শেষে সমন্বিত সেবা কার্যক্রম পরিচালনা মাধ্যমে তাদের সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে দেয়ার যে নিরলস কর্মযজ্ঞে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র কাজ করে যাচ্ছে, তা দিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে অধিকতর গতিশীল এবং বেগবান হবে বলে বিশ্বাস করেন প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারি। এছাড়াও সমাজকল্যাণ মন্ত্রনালয়াধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের এই যুগোপযোগী ও সমসাময়িক বিষয় নির্ভর ইন-হাউজ প্রশিক্ষণের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সুধী মহল।



