সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু
Monday, August 24, 2026
শফিউল শাহীন:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আহত সাইফুল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন সাইফুল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাইনটি কীভাবে বিস্ফোরিত হয়েছে এবং এটি কোথা থেকে এসেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সীমান্তবর্তী দুর্গম এলাকায় চলাচলের সময় স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঘটনা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।



