কক্সবাজার-টেকনাফ সড়কে ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ১
Monday, August 03, 2026
কক্সটিভি প্রতিবেদক:::
কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের ধেছুয়াপালং এলাকায় পালং সিটি কনভেনশনের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় মাবুদ চেয়ারম্যানের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহত ব্যক্তি তেলখোলা এলাকার মোজ্জাফফর ড্রাইভারের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার ঠিকানাও একই এলাকার বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চোখের সামনে ঘটে যাওয়া দুর্ঘটনাটি ছিল অত্যন্ত হৃদয়বিদারক। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার বিস্তারিত কারণ ও নিহতের পরিচয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত হওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।



