আজ ২৩ সেপ্টেম্বর পৃথিবীর প্রায় সব জায়গায় দিন ও রাত সমান

মহাজাগৌঔতিক নিয়মে প্রতি বছর ৩৬৫ দিনের মধ্যে দুটি দিন (২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর) সূর্যের আলো পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমানভাবে পড়ে। বিজ্ঞানের ভাষায় এই ঘটনাকে 'ইকুইনক্স' (Equinox) বা শরৎ বিষুব বলা হয়। তবে 'দিন-রাত সমান' বলা হলেও বাস্তবে এটি একেবারে নিখুঁত ১২ ঘণ্টা দিন আর ১২ ঘণ্টা রাত হয় না। পৃথিবীর বায়ুমণ্ডলের আলোর প্রতিসরণ (Refraction) এবং সূর্যোদয়-সূর্যাস্ত গণনার পদ্ধতির কারণে বিষুবের দিনেও দিনের আলো রাতের অন্ধকারের চেয়ে কয়েক মিনিট বেশি থাকে। যেমন—আজ ঢাকায় দিনের আলোর স্থায়িত্ব প্রায় ১২ ঘণ্টা ৬ মিনিট।