উখিয়ায় মৎস্য অবমুক্তকরণ দিবস-২০২৬ পালিত
Monday, September 21, 2026
নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মৎস্য অবমুক্তকরণ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার ২১ সেপ্টেম্বর সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী।
অনুষ্ঠানে অতিথিরা জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করে দিবসের কার্যক্রমের উদ্বোধন করেন। বক্তারা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও মৎস্য অবমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।



