চকরিয়ায় অপহরণের ৪ ঘন্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
Sunday, September 27, 2026
কক্সটিভি প্রতিবেদক::
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের ৪ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কাকারা এলাকা থেকে ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে রাত আনুমানিক ৩টার দিকে মালুমঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে মরদেহের গলায় ও কপালে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। তবে কারা তাকে অপহরণ করেছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।



