পর্যটন মেলার নামে টুয়াকের ব্যনারে চাঁদা আদায়কারী কে এই বাদল?
Friday, September 25, 2026
বিশেষ প্রতিবেদক ::
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করছে কক্সবাজার জেলা প্রশাসন। এরই মধ্যে তিনদিনব্যাপী পর্যটন মেলা উদ্বোধন করেছেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, সংরক্ষিত আসনের সাংসদ শামিম আরা স্বপ্না এবং জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর নেতৃবৃন্দ।
কিন্তু এই বিশ্ব পর্যটন দিবসকে পুঁজি করে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের কাছে জেলা প্রশাসন ও নাম স্বর্বস্ব ভুঁইপোড় সংগঠনের নাম ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করছে বাদল নামের এক লোক।
সাবেক আওয়ামী নেতা বাদল নানা সময় নানান রূপে হাজির হয় প্রশাসন ও গণ্যমান্য প্রতিষ্ঠানের নামে। কোন ব্যাক্তিগত প্রতিষ্ঠান না থাকলেও নানান সময় নানান বেশে এই চাঁদাবাজি অব্যাহত রাখে এই বাদল। নানান সময় নানান পরিচয় ব্যবহার করে ওই বাদল।
এবারের বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃত আয়োজিত পর্যটন মেলায় 'সিভিল ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি' নামে ফ্রি একটি স্টল বরাদ্দ নিয়ে ডি মেরিনা হাসপাতাল কর্তৃপক্ষ, ফিসওয়ার্ল্ড কর্তৃপক্ষ, ট্রাভেল কেয়ার, বিচ স্পোর্টস ও বিটিজি সহ নানান প্রতিষ্ঠান থেকে হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ চাঁদা।
জনমনে তাই প্রশ্ন, কে এই বাদল। তার ক্ষমতার উৎস কথায়? কখনো পর্যটন উদ্যোক্তা, কখনো প্রধানমন্ত্রীর বিশেষ পর্যটন সহকারী ইত্যাদি পরিচয় দেওয়া এই লোক এবার জেলা প্রশাসনের নাম ব্যবহার করে জেলা প্রশাসন থেকে পর্যটন মেলায় ফ্রি স্টল বরাদ্দ নিয়ে কিভাবে ধান্ধাবাজি, চাঁদাবাজি করে যাচ্ছে এই বাদল।
তার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।
তবে অভিযোগের বিষয়ে একাধিকবার চেষ্টা করেও বাদলের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।



