শিক্ষার আলো ছড়িয়ে মার্শাল-আর্টে উপজেলা চ্যাম্পিয়ন হলদিয়া পাতাবাড়ি মডেল হাইস্কুল
Wednesday, September 16, 2026
আর.জে রাফি, কক্সটিভি উখিয়া ::
দীর্ঘদিনের প্রশিক্ষণ ও কঠোর অনুশীলনের মাধ্যমে মার্শাল-আর্টে উখিয়া উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে হলদিয়া পাতাবাড়ি মডেল হাইস্কুল।
সম্প্রতি উখিয়ার চারটি বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বালুখালী আবুল কাশেম উচ্চ বিদ্যালয়, রফিক একাডেমি বালিকা উচ্চ বিদ্যালয় ও মাতারবনিয়া চেপটখালী উচ্চ বিদ্যালয়কে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় বিদ্যালয়টি। এখন কক্সবাজার জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মোহাম্মদ বদরুজ্জামান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাহেদ আলম, প্যানেল চেয়ারম্যান, জালিয়াপালং ইউনিয়ন পরিষদ। এ সময় চার বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এসএমসি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সামাজিক সচেতনতা বাড়াতেও বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সচেতনতা, নারী শিক্ষায় সহায়তা এবং অভিভাবক সচেতনতা কার্যক্রমও রয়েছে।
হলদিয়া পাতাবাড়ি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক জাহেদ আলম বলেন, “জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও—এটাই আমাদের মূল বার্তা। শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি। এই অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করি।”
উপজেলা পর্যায়ের সাফল্যের পর এবার জেলা পর্যায়ে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় নিয়ে প্রস্তুতি নিচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।



