বাবাকে মেসির সেই ছবি ডিলিট করে দিতে বলেছিলেন ইয়ামাল

খেলাধুলা ডেস্ক :: লিওনেল মেসির সঙ্গে লামিন ইয়ামালের প্রথম দেখা হয়েছিল ২০০৮ সালে। তখন দুধের শিশু ইয়ামাল। একটি দাতব্য অনুষ্ঠানে ভবিতব্য তারকার সঙ্গে বর্তমান সময়ের সেরা খেলোয়াড়ের ছবি ভাইরাল হয়েছিল। ভাইরাল সেই ছবিতে দেখা যায়, বাথটাবে বসে আছেন ছোট্ট ইয়ামাল। পাশে তার মা। আর কাঁধ পর্যন্ত লম্বা চুলে মেসি। তিনি ইয়ামালকে গোসল করে দিতে তার মাকে সাহায্য করছেন। সেই ছবিটি ঘুরে ফিরে গত বিশ্বকাপে আবার ভাইরাল হয়। কিন্তু মেসি আর ইয়ামালের শেষ ঘনিষ্ঠ ছবি আর্জেন্টাইন তারকার জন্য বিষাদের। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হেরে যায় আর্জেন্টিনা। তবে দুজনই বার্সেলোনায় খেলার সুবাদে মেসির সঙ্গে প্রায় সময় ইয়ামালকে তুলনা করা হয়েছে। কিন্তু কখনও স্প্যানিশ ফরোয়ার্ড তাকে আইডল মানলেও তার মতো হতে চাননি। ১৭ বছর আগে তোলা সেই ছবি তুলনার ভারে পরিণত হোক, তা কখনও চাননি ইয়ামাল। স্প্যানিশ তারকা বললেন, “আমি বাবাকে ফেসবুক থেকে ছবিটি ডিলিট করে দিতে বলেছিলাম। তুলনা করাটা খুবই সহজ ছিল। কিন্তু আমি লামিন হতে চেয়েছিলাম, আমি মেসি হতে চাইনি। আমি শুধু যতটা সম্ভব এগিয়ে যেতে চেয়েছিলাম। আমি তাকে বলেছিলাম ‘আমি লামিন হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তারপর যা খুশি করো।”