দু–একটা ককটেল ফুটিয়ে সরকারের কিছু করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
Tuesday, September 22, 2026
দু–একটা ককটেল ফুটিয়ে সরকারের কিছু করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তথ্য উপদেষ্টা বলেন, দু একটা ককটেল ফুটিয়ে সরকারের কে কিছু করা যাবে না। জনগণের কষ্ট দিয়ে সংকটে ফেলতে চায় না এই সরকার। ডিজেলে ৪০ হাজার কোটি টাকা লোকসান হতো। সেই লোকসান কমানোর চেষ্টা চলছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও কেন দেশে বাড়ল–এমন প্রশ্নে তিনি বলেন, এটা খুবই ভোলাটাইল অবস্থায় আছে। সুতরাং সামনে তেলের দাম আরও বাড়তে পারে। সরকারের কত ভতুর্কি দেওয়া সম্ভব?
তথ্য উপদেষ্টা বলেন, হাসিনার সময় এই অবস্থা হলে তার পদত্যাগ চাইতাম। কারণ সেটা নির্বাচিত সরকার ছিল না। তবে বর্তমান সরকার গণতন্ত্রিকভাবে নির্বাচিত সরকার। জনগণের কষ্ট হবে; তবে সরকার ব্যলান্স করতেও চায়। সবচেয়ে ভালনারেবল মানুষের পাশে তো আমরা আছি।



