পালংখালী আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে টাকা আত্মসাতের অভিযোগ: ঢাকায় গ্রেপ্তার ইউছুপ
Wednesday, September 16, 2026
আর.জে রাফি, কক্সটিভি উখিয়া ::
কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি মো. ইউছুপকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার মো. ইউছুপকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উখিয়া থানার মামলা নং-৩৬, তারিখ ১৯ আগস্ট ২০২৬। মামলায় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৮ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার মো. ইউছুপ কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার মহি উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মামলার এজাহারনামীয় আসামি হিসেবে ইউছুপকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হয়।
একপর্যায়ে ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।



