উখিয়ার সোনারপাড়ায় মাদকের ভয়াবহ বিস্তার, ইয়াবা কেনাবেচার অভিযোগ—প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

আর.জে রাফি, কক্সটিভি উখিয়া :: সোনার পাড়ার ঘাটঘর এলাকায় আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে মারাত্মক মাদক ইয়াবার ব্যবসা ও সেবন। প্রকাশ্যেই চলছে এই মরণনেশার কেনাবেচা। এতে স্থানীয় যুবসমাজ যেমন ধ্বংসের মুখে পড়ছে, তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও মারাত্মক অবনতি ঘটছে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এলাকার চিহ্নিত কিছু মাদক কারবারি দীর্ঘদিন ধরে এই ইয়াবা সিন্ডিকেট পরিচালনা করে আসছে। এদের মধ্যে," আবুল কালাম। পিতা: মৃত আবুল খাইর।মাতা:দিলদার বেগম নামের এক ব্যক্তির নাম ফুটে উঠেছে।তারা টেকনাফ ও সীমান্ত এলাকা থেকে কৌশলে ইয়াবার চালান নিয়ে এসে এলাকার তরুণ ও উঠতি বয়সের কিশোরদের হাতে তুলে দিচ্ছে। অনুসন্ধানে জানা যায়,আবুল কালামের বাড়ি -তে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইয়াবা বিক্রি করা হয়। সহজলভ্য হওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন পেশার তরুণরা এই মরণনেশায় আসক্ত হয়ে পড়ছে। মাদক কেনার টাকা জোগাড় করতে গিয়ে এলাকায় চুরি, ছিনতাই ও গ্যাং কালচারের মতো অপরাধ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ মানুষ ও অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, "ইয়াবা ব্যবসায়ীদের বিষয়ে সবাই জানলেও তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রতিবাদ করতে গেলে নানাভাবে হুমকি-ধামকি দেওয়া হয়।" এলাকাটিকে মাদকের ভয়াবহ থাবা থেকে বাঁচাতে এবং যুবসমাজকে রক্ষা করতে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।