বসুন্ধরা সিটি-২: বাংলাদেশের প্রথম আইকনিক LED ফাসাড মল, চলছে বুকিং
Monday, September 21, 2026
নিজস্ব প্রতিবেদক::
কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আধুনিক ও স্মার্ট করে তুলতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাণকেন্দ্রে আসছে ‘বসুন্ধরা সিটি-২’। উদ্যোক্তাদের দাবি, এটি বাংলাদেশের প্রথম আইকনিক LED ফাসাড মল, যেখানে আধুনিক স্থাপত্য, বাণিজ্যিক সুবিধা ও বিনোদনের সমন্বয়ে গড়ে উঠছে নতুন এক শপিং গন্তব্য।
বসুন্ধরা হাউজিংয়ের ব্লক-এন এলাকায় অবস্থিত এই মলকে ঘিরে রয়েছে প্রায় ৩০ লাখ মানুষের বিশাল আবাসিক পরিসর। মলটির দক্ষিণ পাশে রয়েছে দেশের অন্যতম বড় সাউদার্ন পার্ক। উত্তরে রয়েছে বসুন্ধরা সেন্ট্রাল পার্ক, বসুন্ধরা রিভার পার্ক ও বসুন্ধরা স্পোর্টস সিটি।
প্রচারিত তথ্য অনুযায়ী, রাজউক অনুমোদিত বসুন্ধরা সিটি-২-এর রেডি দোকানের বুকিং চলছে। ‘রেডি দোকান—বুকিং দিন, চাবি বুঝে নিন’ স্লোগানে ক্রেতা ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হচ্ছে।
এছাড়া উদ্বোধনী উপলক্ষে থাকছে ১৫ শতাংশ বিশেষ ছাড় এবং রয়েছে কিস্তি সুবিধা। ফলে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য এটি নতুন বাণিজ্যিক সম্ভাবনার ক্ষেত্র তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বসুন্ধরা সিটি-২-এর বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০৯৬১১-৮০০০০৫ নম্বরে।
বসুন্ধরা সিটি-২—আধুনিক নগরজীবনে কেনাকাটা ও ব্যবসার নতুন ঠিকানা।



