উখিয়া থানা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫

কক্সটিভি প্রতিবেদক::: কক্সবাজারের উখিয়া থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার ১ জন, পরোয়ানাভুক্ত ৩ জন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১ জন রয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন রজুস খান প্রকাশ রাজেশ খান (২৫)। তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/০২ ব্লকের বাসিন্দা। পরোয়ানামূলে গ্রেপ্তার হওয়া তিনজন হলেন রহিম উল্লাহ (২৯), মোহাম্মদ হাছান (১৮) ও মো. আলম। তাঁদের মধ্যে রহিম উল্লাহ ২ নম্বর ইস্ট ক্যাম্পের ডি/৭ ব্লকের, মোহাম্মদ হাছান ২০ নম্বর ক্যাম্পের এ/৪ ব্লকের এবং মো. আলম হলুদিয়াপালংয়ের মধ্যম হলুদিয়াপালং ঘোনার পাড়া এলাকার বাসিন্দা। এ ছাড়া মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত মিয়া হোসাইন (৩২) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এফ ব্লকের বাসিন্দা। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।